রবিবার, 4 অক্টোবর 2026
সকল বিভাগ

সালমান শাহ হত্যা মামলার আসামি ডন বিমানবন্দরে গ্রেপ্তার

চিত্রনায়ক সালমান শাহ মামলার আসামি মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

সালমান শাহ হত্যা মামলার আসামি ডন বিমানবন্দরে গ্রেপ্তার

 চিত্রনায়ক সালমান শাহ মামলার আসামি মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (১০ আগস্ট) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশের বিশেষ সুপারিনটেনডেন্ট মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারের পর আশরাফুল হককে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ নব্বইয়ের দশকে অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডের বাসা থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২৫ বছর।