রবিবার, 4 অক্টোবর 2026
সকল বিভাগ

মঙ্গলবার জামায়াতের ‘ছায়া বাজেট’

জাতীয় বাজেট ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা। জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পর এবার ২০২৬-২৭ অর্থবছরের জন্য নিজস্ব ‘ছায়া বাজেট’ উপস্থাপনের উদ্যোগ নিয়েছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ছায়া বাজেট তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

এর আগে গত শুক্রবার জামায়াত নেতৃত্বাধীন জোট ‘১১ দলীয় ঐক্য’-এর শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ছায়া বাজেট প্রকাশ করে।

সেই প্রস্তাবনায় দেশের অর্থনীতিকে ১২টি খাতে বিভক্ত করে মোট ৭১টি সুপারিশ ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছিল।