রবিবার, 4 অক্টোবর 2026
সকল বিভাগ

দীর্ঘ পরিভ্রমণ শেষে পৃথিবীর পথে নভোচারীরা

দীর্ঘ এক ঐতিহাসিক অভিযান সফলভাবে সম্পন্ন করে অবশেষে পৃথিবীর পথে যাত্রা শুরু করেছেন আর্টেমিস-২ মিশনের মহাকাশচারীরা। চাঁদের পাশ দিয়ে ঘুরে আসার পথে তারা পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার বা ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল দূরত্ব অতিক্রম করার এক নতুন রেকর্ড গড়েছেন।

দীর্ঘ পরিভ্রমণ শেষে পৃথিবীর পথে নভোচারীরা
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ এক ঐতিহাসিক অভিযান সফলভাবে সম্পন্ন করে অবশেষে পৃথিবীর পথে যাত্রা শুরু করেছেন আর্টেমিস-২ মিশনের মহাকাশচারীরা। চাঁদের পাশ দিয়ে ঘুরে আসার পথে তারা পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার বা ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল দূরত্ব অতিক্রম করার এক নতুন রেকর্ড গড়েছেন।

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাদের এই প্রত্যাবর্তন যাত্রায় সময় লাগবে প্রায় চার দিন। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ এপ্রিল স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরের বুকে তাদের বহনকারী ক্যাপসুলটি অবতরণ করবে। নাসার পরিকল্পনা অনুযায়ী, অবতরণের পর বিশেষ হেলিকপ্টার ব্যবহার করে নভোচারীদের সমুদ্রের পানি থেকে উদ্ধার করে নিকটবর্তী মার্কিন নৌবাহিনীর জাহাজে নিয়ে আসা হবে।

নাসা কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিতে মহাকাশচারীদের প্রাথমিক শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে অবস্থানকালেই তাদের পূর্ণাঙ্গ মেডিকেল চেকআপ সম্পন্ন করা হবে। এই মিশনের সফল সমাপ্তি মানুষের পুনরায় চন্দ্রপৃষ্ঠে পদার্পণের পথে এক বিশাল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।