বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ১৭ জুলাই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা আগামী ১৭ জুলাই সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন কেন্দ্রে নেওয়া হবে।
পরীক্ষায় অংশ নিতে আবেদনকারী প্রার্থীরা আগামী ৪ জুলাই থেকে ১৭ জুলাই সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ পাবেন।
পরীক্ষার কেন্দ্রের নাম, আসনবিন্যাস এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।